মোঃ নজরুল ইসলাম
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতি তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক সচিব এম এ এন ছিদ্দিকসহ সড়ক ও জনপথ বিভাগের একাধিক সাবেক কর্মকর্তা এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট পরিচালকরা।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা তানজিল হাসান আদালতে আবেদন করে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন—এই আশঙ্কায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

আবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালে পূর্বের বৈধ টেন্ডার বাতিল করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড (সিএনএস)-কে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। কোনো প্রতিযোগিতামূলক প্রক্রিয়া ছাড়াই প্রতিষ্ঠানটিকে মোট আদায়কৃত টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে কার্যাদেশ দেওয়া হয়।

এই চুক্তির ফলে সিএনএস লিমিটেড প্রায় ৪৮৯ কোটি টাকার বেশি বিল গ্রহণ করে। অথচ এর আগে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত একই সেতুতে টোল আদায়ের জন্য যৌথভাবে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ব্যয় ছিল মাত্র ১৫ কোটি টাকার কিছু বেশি।

এ ঘটনায় সরকারি অর্থের বড় ধরনের ক্ষতির অভিযোগে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সবুজ মিয়া, মর

1